BASANTAPUR CO- OPERATIVE HIGH SCHOOL Students Teachers
প্রতিষ্ঠান প্রধানের বাণী

    MD. ADEL UDDIN MOLLA

    Principal

    আমি মোঃ আদেল উদ্দিন মোল্লা ০২/০৪/২০১১ খ্রিঃ অএ বসন্তপুর কো-অপারেটিভ হাই স্কুলে যোগদান করি। অতপর তখন হতেই আমি জাতীয় উন্নয়নের লক্ষ্যে শিক্ষার যুগোপযোগী মান উন্নয়নে আমার সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দের সাথে মত বিনিময় করে তা পরিচালনা পরিষদের অবগত করাই। তাদের সার্বিক সহযোগীতা নিয়ে আমার কাজ শুরু করি এবং ২০১৪ সালে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। ভৌত অবকাঠামোগত উন্নয়নে বর্তমানে আমার সভাপতি হিসেবে আলহাজ্ব কাজী কেরামত আলীর ভূমিকা অনস্বীকার্য। বিদ্যালয়ের সংস্কার কাজ সহ তোরন নির্মাণ ও বর্তমানে বিদ‌্যালয়ের প্রাচীরের কাজ সম্পূর্ণ হবার পথে। বর্তমান সরকার কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষন ওয়েব সাইট খোলার নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট খোলা হয়েছে। এতে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষন যুগের সাথে তাল মিলিয়ে অত্র বসন্তপুর কো-অপারেটিভ হাই স্কুলটিও স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। সর্বপরি বিদ্যালয়টিকে জেলায় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি, আমার শিক্ষক মন্ডলী, পরিচালনা পরিষদ সহ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

     

     

     

    মোঃ আদেল উদ্দিন মোল্লা

    প্রধান শিক্ষাক 

    বসন্তপুর কো-অপারেটিভ হাই স্কুল

    ০১৭৪০৮৫৮৩২১