BASANTAPUR CO- OPERATIVE HIGH SCHOOL Students Teachers
প্রতিষ্ঠান সম্পর্কে

    About Institute

    Institute

    আনুমানিক ১৯৬০ সালে অত্র বসন্তপুর ইউনিয়ন (সাবেক - মামুনপুর ইউনিয়ন) এর গন্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার প্রসার লাভের উদ্দেশ্যে এলকায় একটি মাধ্যবিক বিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তা করেন । এই মর্মে স্কুল প্রতিষ্ঠার যাবতীয় নিয়ম-কানুন অবগত হইয়া প্রথমেই তাহারা জমি সংগ্রহের বিষয়ে একমত হন । তখন সুবিধামত স্থানে জমি না পাইলেও স্থানীয় একজন সম্ভ্রান্ত মুসলীম পরিবারের সন্তান জনাব মোঃ তোফাজ্জেল হোসেন মোল্লা সাহেবের নিকট হইতে ২ একর ৪ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে সংগ্রহ করেন । পরবর্তীতে এই জমিতে বিদ্যালয় ভবন নির্মান করা সুবিধাজনক মনে না হওয়ায় বিদ্যালয় ভবন নির্মান কাজ থমকে দাড়ায় । ফলশ্রুতিতে মামুনপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির পরিচালকবৃন্দ (১) আঃ আজিজ মোল্লা, (২) কাজী ফজলুল হক সাহেবের সহায়তায় তাদের নিজস্ব প্রতিষ্ঠানের ৬০ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান পত্র করেন এবং স্থানটি রাজবাড়ী-ফরিদপুর মহাসড়ক সংলগ্ন হওয়ায় ১৯৬২ ইং সালে বিদ্যালয়ের মূল ভবনটি ঐ জমিতে নির্মান করা হয়। উল্লেখ্য যে উক্ত দাতা সংস্থার নামযুক্ত হইয়া বিদ্যালয়টি “বসন্তপুর কো-অপারেটিভ হাইস্কুল” নামে পরিচয় লাভ করেন। বর্তমানে ভবনটি সরকারী পৃষ্ঠপোষকতায় ৩ তলা ভবনে উন্নিত হইয়াছে । এছাড়াও আরো দুইটি আধাপাকা ঘর দক্ষিন ও পশ্চিম দিকে নির্মান করা হইয়াছে । বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বের পশ্চিম দিকে একটি একতলা ভবন রহিয়াছে যাহা বিজ্ঞানাগার হিসাবে ব্যবহৃত হইতেছে । ১৯৭২ সনে বসন্তপুর কো-অপারেটিভ হাই স্কুলটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক সরাসরি মাধ্যমিক স্কুল হিসাবে স্বীকৃতি লাভ করিয়া বিদ্যালয়টি সুনামের সাথে পরিচালিত হইয়া আসিতেছে । বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ৮০০ জন ।